শিরোনাম
Passenger Voice | ০৩:৫৩ পিএম, ২০২৩-০৪-২১
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪২ হাজার ৩৬৫টি যানবাহন পারাপার করেছে। বিপরীতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১৯ এপ্রিল)) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উল্লেখিত টোল আদায় হয়েছে।
তিনি আরও জানান, সেতুর পূর্ব টোল প্লাজায় ২৭ হাজার ৩৫৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা।
পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত