২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ২ কোটি ৭২ লাখ টাকা

Passenger Voice    |    ১২:২৩ পিএম, ২০২৩-০৪-২০


২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ২ কোটি ৭২ লাখ টাকা

ঈদযাত্রার দ্বিতীয় দিনে (মঙ্গলবার) বঙ্গবন্ধু সেতু‌তে ২৪ ঘণ্টায় ছোট-বড় মি‌লি‌য়ে ৩৬ হাজার ৬৯‌টি প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল এ তথ্য জানিয়েছেন। 

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, গত ক‌য়েক দি‌নের চে‌য়ে এদিন বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বেড়েছে। এতে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী প‌রিবহন পার হ‌য়ে‌ছে ২০ হাজার ৮২০‌টি। টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহন পার হ‌য়ে‌ছে ১৫ হাজার ২৪৯‌টি। এতে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। ফ‌লে মোট টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।  

গত ক‌য়েক‌ দি‌নের তুলনায় এ সময়ে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বে‌শি হ‌য়ে‌ছে বলেও জানিয়েছে বাংলাদেশে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

 

 

 

প্যা/ভ/ম