শিরোনাম
Passenger Voice | ০৩:০২ পিএম, ২০২৩-০৪-১৪
রেমিট্যান্স নিরাপদে ও বৈধ উপায়ে দেশে আনতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি নগদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। সম্প্রতি আইএফআইসি টাওয়ারে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ্ এ সারওয়ার এবং নগদের পক্ষে নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক এ-সংক্রান্ত চুক্তিতে সই করেন। অনুষ্ঠানের শুরুতেই নগদের কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইএফআইসি ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিংয়ের হেড অব করেসপন্ডেন্ট অ্যান্ড নেইবারহুড ব্যাংকিং মো. জুলফিকার আলী চাকদার। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত