শিরোনাম
Passenger Voice | ০১:৫৩ পিএম, ২০২৩-০৪-১০
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুই পদে লোক নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী পরিচালক। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: বিজ্ঞান, কলা বা বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ২। যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@ teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে সহকারী পরিচালক পদের জন্য সার্ভিস চার্জসহ ৬৬৭ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত