শিরোনাম
Passenger Voice | ০১:৪০ পিএম, ২০২৩-০৩-২৯
ইতালির কেন্দ্রীয় ব্যাংকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে জনতা ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক সম্প্রতি রোমে অনুষ্ঠিত হয়েছে। জনতা ব্যাংক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ। বৈঠকে ইতালির সঙ্গে জনতা ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএলের এজেন্সি অপারেশন চালুর বিষয়ে আলোচনা হয়। সভায় সেন্ট্রাল ব্যাংক অব ইতালির প্রতিনিধিরা এজেন্সি অপারেশনের অনুমোদন প্রাপ্তির লক্ষ্যে উপস্থাপিত বিজনেস প্ল্যানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। জনতা এক্সচেঞ্জ কোম্পানি (জেইসি) পরিচালক জিওভানি ইম্বারগেমো, কমার্শিয়ালিষ্ট স্টেফানো সিরুচ্চি ও মানি লন্ডারিংবিষয়ক কর্মকর্তা ডট স্টেলা লিবার্তো বৈঠকে অংশ নেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত