শিরোনাম
News Desk | ০২:৪২ এএম, ২০২০-০৪-২৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট বাংলাদেশি জিয়াউল আহছান।
চাঁদপুরের কৃতী সন্তান আহছান। তিনি চাঁদপুরের ভাষাসৈনিক প্রয়াত অ্যাডভোকেট এ.এফ.এম ফজলুল হকের ছেলে।
আহছানের ভাই সুফিয়ান আহসান জানান, নিউইয়র্ক সিটি পুলিশ সার্জেন্ট হিসেবে কর্তব্যরত অবস্থায় গত ২ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্কে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহছান।
তিনি জানান, ২৫ দিন যাবত করোনার সাথে যুদ্ধ করে ২৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে আহছানের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৯ বছর। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে তার শোকসন্ত্রস্থ পরিবার চাঁদপুরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
জিয়াউল আহসান চাঁদপুর গনি মডেল হাইস্কুলের এসএসসি ৮৫ ব্যাচের ছাত্র। চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
এরপর ঢাকার সাভারের বিকেএসপিতে বেশকিছুদিন অধ্যাপনা করেন তিনি।পরে ১৯৯৭ সালে তিনি আমেরিকায় পাড়ি দেন। নিউইয়র্কে তিনি স্থায়ীভাবে বসবাসকরা অবস্থায় সরকারি চাকরিতে যোগদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত