শিরোনাম
Passenger Voice | ০৪:১২ পিএম, ২০২৩-০৩-২১
রাজধানীর মহাখালী ওয়ারলেস গেটে একটি প্রাইভেটকারের ওপর গাছ ভেঙে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মহাখালী ওয়ারলেস গেটে একটি প্রাইভেটকারের ওপর গাছ ভেঙে পড়ে। পরে ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করেছে। এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি।
তিনি বলেন, গাছ ভেঙে পড়ায় মহাখালী ওয়ারলেস গেটের একপাশের যানচলাচল বন্ধ রয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত