শিরোনাম
Entertainment desk | ০৪:৩৩ এএম, ২০২০-০৪-২৬
করোনাভাইরাস থেকে দূরে থাকতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। এ কারণে বিশেষজ্ঞরা সবাইকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন।
কিন্তু দীর্ঘদিন ধরে ঘরে থাকায় সবার মধ্যে এক ধরনের একঘেয়েমি ভাব কাজ করছে। এই একঘেয়েমি ভাব দূর করতে ওয়ালটন আয়োজন করেছে আড্ডার অনুষ্ঠান ‘ঘরে থাকি ভালো থাকি’।
ফেসবুক লাইভের মাধ্যমে এ আড্ডায় প্রতিদিন দেশের জনপ্রিয় তারকারা অংশ নিবেন। পাশাপাশি নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। এবারের পর্বে অতিথি হয়ে আসছেন ছোট পর্দার অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও কমেডিয়ান আবু হেনা রনি। আজ রাত ১০টায় ওয়ালটনের পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ প্রচার করা হবে বলে জানান আমিন খান।
এছাড়া এই অনুষ্ঠানের প্রতিপর্বে দর্শকদের জন্য থাকছে কুইজ। দর্শক কমেন্টসের মধ্য থেকে সঠিক উত্তরদাতা বিজয়ীর জন্য থাকছে ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কার। প্রত্যেকদিন তিনটি করে পুরস্কার দেয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত