শিরোনাম
Passenger Voice | ১১:১৫ এএম, ২০২৩-০৩-১৭
ভোলা-চরফ্যাশন সড়কের খায়েরহাট এলাকায় বাস ও অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন শিক্ষার্থী রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ দুর্ঘটনায় দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের মাতাব্বর বাড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে ও কলেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম (৫৫) নিহত হন।
পুলিশ জানিয়েছে, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস ভোলা চরফ্যাশন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে। চালক ও দুর্ঘটনা কবলিত বাস আটক করেছে পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত