শিরোনাম
Passenger Voice | ০২:২৫ পিএম, ২০২৩-০৩-০৯
ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় জনসভাকে কেন্দ্র করে যানবাহন চলাচল শিথিল করেছে সিটি কর্পোরেশন। যানজট নিরসন ও জনগণের ভোগান্তি কমাতে নগরীতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা এবং ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী শনিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর উপলক্ষে যানজট নিরসন ও নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত সিএনজি ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধ থাকবে।
একইসঙ্গে শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত সব মোটররিকশা (মোটা চাকার রিকশা) নগর এলাকায় চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, সবাইকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে প্রচারণা চালানো হচ্ছে।
শনিবার ময়মনসিংহ নগরীর সার্কিট ময়দানে বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিভাগীয় এ জনসভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার মানুষ অংশ নেবেন। প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত