শিরোনাম
Passenger Voice | ১০:৫৩ এএম, ২০২৩-০৩-০৭
ইপিজেড থানার এয়ারপোর্ট রোডে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) রাত ৯টার দিকে মেঘনা তেল ট্যাংক লোডিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- রেলকর্মী আজিজুল হক (৩০) এবং যাত্রী দুজন আসাদুজ্জামান (৩০) ও মিঠুন কান্তি দে (২৫)।
রেলওয়ে ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক বলেন, হঠাৎ একটি বাস আমাদের পয়েন্টস ম্যানকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আমাদের পয়েন্টস ম্যান মারা যান। এছাড়াও বাস উল্টে আরও দুইজন মারা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক বলেন, ইপিজেড থানার এয়ারপোর্ট রোডে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত