শিরোনাম
Passenger Voice | ১১:১২ এএম, ২০২৩-০৩-০৪
দুই ঘন্টা পর সমঝোতায় পৌঁছে বনানীর সড়ক অবরোধ তুলে নিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ বলেন, সকালে একটি বাসের ধাক্কায় অ্যাপারেলস গার্মেন্টসের এক নারী কর্মী আহত হয়েছিলেন। ওই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে গার্মেন্টস শ্রমিকরা তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রমিকদের বুঝিয়ে সকাল ১০টার দিকে সড়ক সচল করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।
এরআগে সকাল পৌনে ৮টার দিকে একটি বাসের ধাক্কায় এক শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ অবরোধের ফলে বহু মানুষ রাস্তায় আটকা পড়েছিলেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত