শিরোনাম
Passenger Voice | ০১:১৭ পিএম, ২০২৩-০৩-০৩
শুক্রবার (৩ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা পুলিশ লাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন: ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে মাওলানা আব্দুস সাত্তার। অপরজন মদন উপজেলার চানগাঁও রত্নপুর গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে মাওলানা সাজ্জাদ হোসেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন সময় সংবাদকে জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী কাঁচামাল বোঝাই মিনি ট্রাক ময়মনসিংহগামী অপর একটি চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালকের পাশা থাকা দুই ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। তারা ঢাকা থেকে কাঁচামাল নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। মরদেহ উদ্ধার করাসহ পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ। পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত