লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত ২

Passenger Voice    |    ০৪:২৪ পিএম, ২০২৩-০৩-০১


লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত ২

লালমনিরহাট ট্রাকচাপায় রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তিসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (১ মার্চ) বিকেলে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সিংগাদার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রিয়াজুল ইসলাম সদর উপজেলার সেলিমনগর এলাকার বাসিন্দা। নিহত অপর জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মহেন্দ্রনগর ইউনিয়নের সিংগাদার এলাকায় বড়বাড়ি থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। পরে অটোতে থাকা ২ যাত্রীকে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের খবর পেয়েছি।


প্যা/ভ/ম