শিরোনাম
Passenger Voice | ০৩:২১ পিএম, ২০২৩-০৩-০১
টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়কে পিকআপ উল্টে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বুধবার (১ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতদের মধ্যে সাহেরা খাতুনের শুধু নাম জানা গেলেও বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় হতাহতরা খোলা পিকআপে সিরাজগঞ্জের এনায়েতপুরে ওরসে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ৩০/৩৫ জন সিরাজগঞ্জ এনায়েতপুর ওরসে যাচ্ছিলেন। তাদের বহনকৃত খোলা পিকআপটি আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। নিহতদের বয়স ৪৫ থেকে ৬০ বছর। এছাড়া অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত