শিরোনাম
Passenger Voice | ১০:৫০ এএম, ২০২৩-০২-২৫
‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১ মার্চ রাজধানী ঢাকাসহ সারা দেশে পালিত হবে জাতীয় বীমা দিবস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা দিবসের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, আইডিআরএর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।
এ বিষয়ে আইডিআরএর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘আমরা এক মাস ধরে বীমা দিবস কীভাবে সফল করা যায়, এটা নিয়ে কাজ করছি। বীমা দিবসটি প্রচার ও প্রসারের লক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত