শিরোনাম
Passenger Voice | ১০:৪৩ এএম, ২০২৩-০২-২২
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : কাস্টমার সার্ভিস ম্যানেজার/ কাস্টমার সার্ভিস অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। ন্যূনতম সেকেন্ড ক্লাস থাকতে হবে। তবে একাডেমিক পর্যায়ে কোনো ভাবেই থার্ড ক্লাস থাকা যাবে না।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৫-৪৫ বছরের মধ্যে হতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে উৎসব ভাতা, মেডিকেল ফ্যাসিলিটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৮ মার্চ, ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত