মিরপুর-১০ বিআরটিএ কর্মকর্তাদের ঘুষ দাবির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

Passenger Voice    |    ০৪:৩৩ পিএম, ২০২৩-০২-২০


মিরপুর-১০ বিআরটিএ কর্মকর্তাদের ঘুষ দাবির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

বিআরটিএ, মিরপুর-১০ এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের সেবা প্রদানে ঘুষ দাবির অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ ফেব্রুয়ারি) দদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্স মেন্ট টিম ছদ্মবেশে অভিযান পরিচালনা করে এ সত্যতা পায়। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সূত্র জানায়, কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার টিমের অভিযোগ স্বীকার করে নেন এবং জনবল সংকটকে সমস্যার অন্যতম কারণ হিসেবে টিমের নিকট  উল্লেখ করেন। অভিযোগকারী তার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো এবং সেবা নিশ্চিতে দুদকের তৎপরতাকে স্বাগত জানান।

সূত্র আরো জানায়, বিআরটিএ, মিরপুর-১০ এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের সেবা প্রদানে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিমের সদস্যগণ প্রথমে ছদ্মবেশে অফিসের সামগ্রিক সেবা প্রদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে। বিআরটিএ অফিসে প্রবেশের কিছুক্ষণ পর বেশ কয়েকজন দালাল অর্থের বিনিময়ে সেবা দেওয়ার কথা বলে এগিয়ে আসে। এমনকি নিরাপত্তা প্রহরী কিংবা আনসার সদস্যদের মধ্যেও কয়েকজনকে ঘুষের বিনিময়ে কাজ করে দেয়ার চিত্র দেখা গেছে।কয়েকজন সেবাপ্রার্থী দালালদের দৌরাত্ম্য, অব্যবস্থাপনা এবং অর্থের বিনিময়ে লাইন ভঙ্গ করে সিরিয়াল সামনে নিয়ে আসার অভিযোগ করেন এবং এ সকল অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে টিম উক্ত কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার টিমের অভিযোগ স্বীকার করে নেন এবং জনবল সংকটকে সমস্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। 

হয়রানি দূরীকরণ ও গ্রাহক সেবা সহজীকরণের লক্ষ্যে এনফোর্সমেন্ট টিম দুর্নীতির সঙ্গে যুক্ত কর্মচারী, আনসার সদস্য ও নিরাপত্তা রক্ষীদের পর্যবেক্ষণে রাখা, দালালদের বিরুদ্ধে বিআরটিএ কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনা করাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে। অভিযোগকারী তার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো এবং সেবা নিশ্চিতে দুদকের তৎপরতাকে স্বাগত জানান।


প্যা/ভ/ম