শিরোনাম
Passenger Voice | ০৩:৩৫ পিএম, ২০২৩-০২-১৬
নেত্রকোনার মদনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার গোবিন্দশ্রী হাওরের সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আদম আলী (৪০) ও রাসেল মিয়া (১৮)। দুজনের বাড়িই উপজেলা খালিয়াজুরীর জগন্নাথপুর গ্রামে।
স্বজনরা জানান, গভীর রাতে তারা বাড়ি ফেরার পথে মদনের গোবিন্দশ্রী হাওরের সুজানগর গ্রামে হ্যান্ডট্রলিটি নিয়ন্ত্রণ ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলিতে থাকা সাতজনের মধ্যে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাদের ময়মনসিংহে স্থানান্তর করেন।
খালিয়াজুরী সার্কেল ও মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদূর রহমান জানান, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে স্বজনদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করেন করা হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত