শিরোনাম
Passenger Voice | ০১:৪৮ পিএম, ২০২৩-০২-১৩
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও (ISO 27001:2013) সনদ অর্জন করেছে। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমে ইউনাইটেড কিংডম অ্যাক্রিডিটেশন সার্ভিস দ্বারা ধার্যকৃত মান যথাযথভাবে সমুন্নত রাখায় ইন্টারটেক বাংলাদেশ কর্তৃক এ সনদটি কমিউনিটি ব্যাংককে প্রদান করা হয়। গতকাল কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরীর হাতে আইএসও সনদ তুলে দেন ইন্টারটেক বাংলাদেশের হেড অব বিজনেস অ্যাসুরেন্স শরিফুল ইসলাম। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার এসএম মাইনুল কবীর, এসইভিপি ও চিফ ইনফরমেশন অফিসার মো. আব্দুল কাইয়ুম খান, এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ইন্টারটেক বাংলাদেশের পক্ষে গৌতম কুমার রায়, হেড অব অ্যাসুরেন্স অ্যান্ড ক্যালিব্রেশন সার্ভিসেস, ম্যানেজার-সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আতিকুল ইসলাম, সিস্টেম সার্টিফিকেশনের ব্যবস্থাপক ফরহাদ আহমেদ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত