শিরোনাম
Passenger Voice | ১০:৩৮ এএম, ২০২৩-০২-১০
যশোরের বাঘারপাড়ার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পিকনিক বাস দুর্ঘটনায় দুইজন নিহতসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপালগঞ্জ থেকে ফেরার পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
আহতদের যশোরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই জনের মধ্যে একজন ওই বিদ্যালয়ের কর্মচারী, অপরজন অভিভাবক সদস্য। তবে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নিয়ে আসার পরে আরেকজন মৃত্যুবরণ করেন।
তাৎক্ষণিকভাবে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসার তদারকি করেছেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত