শিরোনাম
Passenger Voice | ০৪:৩৭ পিএম, ২০২৩-০২-০৯
প্রতিদিন ফজরের সময় থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রো রেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। জুলাই মাস থেকে নতুন এই সময়সূচি বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
তিনি জানান, যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নতুন নতুন স্টেশন যুক্ত হচ্ছে মেট্রো রেলের। উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও স্টেশন দিয়ে শুরু হলেও পরে পল্লবীতেও থামতে শুরু করে মেট্রো রেল। আগামী ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন ও ১ মার্চ মিরপুর ১০ নম্বর স্টেশনও চালু হবে।
এই রুট পুরোটা চালু হলে উত্তরা দক্ষিণ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে যাত্রী ওঠানামা করতে পারবে।
তিনি বলেন, মেট্রো রেল পুরোদমে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চালু হলে ঘণ্টায় ৬০ হাজার ও দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করতে পারবে। মূলত মেট্রো রেল নির্মাণ হবে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। এ জন্য ২০১২ সালের জুলাই মাসে মেট্রো রেল প্রকল্প গ্রহণ করা হয়। এটি বাস্তবায়নের প্রাথমিক মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। যদিও পরে মেয়াদ বাড়ানো হয়। কিন্তু তার আগেই গত ২৮ ডিসেম্বর মেট্রো রেলের একাংশ উদ্বোধন হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত