শিরোনাম
Passenger Voice | ০১:২৭ পিএম, ২০২৩-০১-৩০
রাজধানীর বাড্ডা ও লালবাগে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপশাখা দুটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। লালবাগ উপশাখায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ এবং বাড্ডা উপশাখায় বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল। —বিজ্ঞপ্তি
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত