যানবাহনের বীমা কি ও কেন

Samsuddin Chowdhury    |    ১১:২২ এএম, ২০২০-০৪-২২


যানবাহনের বীমা কি ও কেন

যানবাহন বীমা অথবা Conveyance Insurance

যানবাহন বীমা হচ্ছে জলপথ, স্থলপথ ও আকাশপথে চলাচলকারী বাস, ট্রাক, পিকআপ, ট্রেন, রিক্সা, জিপগাড়ি, মোটরগাড়ি,  জাহাজ, লঞ্চ, প্রমোদতরী, লরি, বিমান সহ সব ধরণের যানবাহনের বীমা। 

যানবাহনের বীমা কেন করবেনঃ যানবাহনে সাধারণত যাত্রী হিসেবে মানুষ ও বিভিন্ন মালামাল বহন করা হয়। এ সময় বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিপদ সংঘটিত হয়ে যানবাহনসহ এতে পরিবাহিত মানুষ বা যাত্রী এবাং মালপত্রের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এতে অনেক সময় যানবাহনের মালিক গুরুতর ক্ষতি হয়ে পথে বসতে পারেন। এই ধরণের ক্ষতি  থেকে রক্ষা পাওয়ার জন্য যানবাহনের বীমা করা দরকার। বীমার ভাষায় যানবাহন দুর্ঘটনাজনিত বিভিন্ন ক্ষয়ক্ষতির বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা যে বিমাচুক্তির মাধ্যমে করা সম্ভব সেটাই যানবাহন বীমা।

যানবাহন বীমার বৈশিষ্ট্য অথবা Features of Conveyance Insurance :

১) এই বীমার বিষয় বস্তু মানুষের জীবন ও সম্পত্তি। 
২) নিদিষ্ট পরিমান প্রিমিয়ামের বিনিময়ে ক্ষতিগ্রস্ত পক্ষ ক্ষতিপূরণ বা আর্থিক সুবিধাদি পেয়ে থাকে।
৩) এ বীমার ঝুঁকির কারণ প্রাকৃতিক বা অপ্রকৃতিক হতে পারে।
৪) এ বীমার শর্ত অনুযায়ী চুক্তিতে উল্লেখিত কারণেই কেবল আর্থিক সুবিধা বা ক্ষতিপূরণ পাবে।

যানবাহন বীমার প্রকারভেদ অথবা Type of Conveyance Insurance :

১) জনদায়িত্ব বীমা বা Public Liability Insurance : যানবাহনের চালক যদি অন্যায়ভাবে কোন মানুষকে আঘাত করে বা আহত করে সে ক্ষেত্রে ওই আহত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের জন্য নিদিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে এই জনদায়িত্ব বীমা করে থাকে।

২) সম্পত্তি বিনষ্ট বীমা বা Property Damage Insurance : বীমাকারী যানবাহন ও অন্যের ক্ষতিগ্রস্ত সম্পদের ক্ষতিপূরণের নিশ্চিয়তার জন্য যে বীমা করা হয় সেটা সম্পত্তি বিনষ্ট বীমা।

৩) অগ্নি বীমাপত্র বা Fire Insurance : যানবাহনের অগ্নিকান্ড জনিত কারণে দুর্ঘটনা সংঘটিত হলে তার ক্ষতির ভার পুষিয়ে নিতে অগ্নি বীমা করা হয়।

৪) চৌর্যবীমা বা Theft Insurance : যানবাহনের যন্ত্রপাতি বা বাহিত পণ্য চুরিজনিত ক্ষতিপূরণ পাওয়ার জন্য এই বীমা করা হয়।

৫) সংঘর্ষ বা দুর্ঘটনা বীমা বা Collision or Accident Insurance : সংঘর্ষ বা দুর্ঘটনায় যানবাহন বা সম্পদের ক্ষতি হলে তা পূরনের জন্য এই বীমা করা হয়ে থাকে।

বাংলাদেশে যে বীমা করে যানবাহন মালিকরাঃ 

১) আইন বীমা বা Legal policy : সড়ক পরিবহন আইন অনুযায়ী সকল প্রকার যানবাহন সংক্রান্ত ঝুঁকি এর আওতাভুক্ত।

২) তৃতীয় পক্ষ বীমা বা  Third-party Insurance : তৃতীয় পক্ষের সাধারণ দায় ছাড়াও যানবাহনের দুর্ঘটনা সংক্রান্ত অনান্য দায় পূরনের প্রতিশ্রুতি এ বীমাপত্রের অন্তভূক্ত।

৩) সার্বিক যানবাহন বীমাপত্র বা Master Conveyance Insurance :  এ বীমাপত্রের আওতায় যানবাহনের আওতাভুক্ত সকল ঝুঁকি প্রতিরোধের নিশ্চয়তা দেয়।