মার্কেন্টাইল ব্যাংকে অনুষ্ঠিত হলো ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ

Passenger Voice    |    ০১:০৬ পিএম, ২০২৩-০১-২৬


মার্কেন্টাইল ব্যাংকে অনুষ্ঠিত হলো ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘ক্যাশ ম্যানেজমেন্ট: ছেঁড়া টাকা বাছাই ও বাঁধাই এবং জাল টাকা শনাক্তকরণ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে বিভিন্ন শাখা-উপশাখার ৪৫ জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল। বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মারুফ আলম সুফিয়ানী মূল আলোচক হিসেবে সেশন পরিচালনা করেন। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান ও ইভিপি মো. এনায়েত উল্লাহ একটি সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক। —বিজ্ঞপ্তি

 

 

 

প্যা/ভ/ম