শিরোনাম
Passenger Voice | ১২:৩৬ পিএম, ২০২৩-০১-২৬
কিশোরগঞ্জ-ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ৪৫ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ দুর্ঘটনার পর টঙ্গী স্টেশন থেকে বিকল্প ইঞ্জিনের সহায়তায় ১০টা ৪৫ মিনিটে ট্রেনটি সরিয়ে টঙ্গী রেল স্টেশনে আনা হয়। পরে ট্রেন চালু হয়।
টঙ্গী রেলওয়ে স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান জানান, বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি গাজীপুরের পুবাইলের তালটিয়া এলাকায় পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ঘটনার পরপরই বিকল্প ইঞ্জিন টঙ্গী স্টেশন থেকে পাঠিয়ে ট্রেনটি স্টেশনে নিয়ে আসা হয়।
ঢাকাগামী রুটে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ আবার চালু হয়েছে। তবে সিলেট-চট্টগ্রামগামী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলেও জানান ওই রেলওয়ে স্টেশন কর্মকর্তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত