শিরোনাম
Passenger Voice | ০৫:০৭ পিএম, ২০২৩-০১-২৩
সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন মেসবাউল আসীফ সিদ্দিকী।
তিনি এই ব্যাংকের সিনিয়র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট প্রধান হিসেবে কর্মরত ছিলেন। আজ (সোমবার) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আসীফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ এবং বিআইবিএম থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি ১৯৯৯ সালে ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি কর্পোরেট ব্যাংকিং এবং শাখা ব্যাংকিংয়ে বিভিন্ন পদে কাজ করেন। তিনি ২০০৪ সালে কমার্শিয়াল ব্যাংক অব সিলনে যোগদান করেন এবং পরবর্তীকালে ২০০৬ সালে এইচএসবিসি ব্যাংকে কাজ শুরু করে ব্যাংকটির বাংলাদেশ ও সিঙ্গাপুর অফিসে দীর্ঘ ৯ বছর কর্পোরেট ব্যাংকিংয়ের নানা শাখায় অবদান রাখেন।
তিনি ২০১৫ সালে সিটি ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্পোরেট ব্যাংকিংয়ে যোগ দেন। কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল রেটিং অনুসারে গত দুই বছরে এ দেশের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনে আসীফ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আইএফসির পরামর্শে ব্যাংকের মাঝারি ব্যবসায়ীদের জন্য দেওয়া এসএমই মাঝারি ঋণ মডেল প্রণয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিটি ব্যাংকের সাসটেইনেবিলিটি ও গ্রিন ফাইন্যানসিংয়ের প্রধান হিসেবে তিনি জাতিসংঘের পরিবেশ বিষয়ক উদ্যোগ ‘নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স’-এ সিটি ব্যাংককে অন্তর্ভুক্তিকরণে অবদান রাখেন।
আসীফ ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশনের ‘অ্যান্টি মানি লন্ডারিং ও স্যাংশনস্ কমপ্লায়েন্স’ বিষয়ক সনদপ্রাপ্ত। তিনি একাধারে সিটি ব্যাংকের ‘গ্রাহক সেবা’ উদ্যোগের ভ্যালু অ্যাম্বাসেডর।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত