চাকরি দিচ্ছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড

Passenger Voice    |    ১১:২৩ এএম, ২০২৩-০১-২২


চাকরি দিচ্ছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড

ইউনিয়ন ব্যাংক লিমিটেড লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্র্যাঞ্চে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনো ধরনের ফি লাগবে না।

পদে নাম : টেরিটরি সেলস ম্যানেজার

পদের সংখ্যা : নির্ধারিত না

আবেদন যোগ্যতা : মার্কেটিং বা ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুন: কক্সবাজারে অ্যাকশনএইডে চাকরির বড় সুযোগ

একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগে থাকা যাবে না। পদসংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৮-১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ৪-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেলস ডিপার্টমেন্টে। প্রার্থীর বয়সসীমা ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে করতে হবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এ লিংকে প্রবেশ করুন।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনাসাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ সময় আগামী ২ ফেব্রুয়ারি ২০২৩।

প্যা/ভ/ম