অনুষ্ঠিত হলো পূবালী ব্যাংকের প্রথম ব্যবসায়িক সম্মেলন

Passenger Voice    |    ১১:০৩ এএম, ২০২৩-০১-২১


অনুষ্ঠিত হলো পূবালী ব্যাংকের প্রথম ব্যবসায়িক সম্মেলন

পূবালী ব্যাংক লিমিটেডের অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের প্রথম ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সব অঞ্চল প্রধান, করপোরেট শাখাপ্রধান এবং বিভাগীয় প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইছা ও মোহাম্মদ শাহাদাত হোসেন। জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন। —বিজ্ঞপ্তি


প্যা/ভ/ম