শিরোনাম
Passenger Voice | ০১:০১ পিএম, ২০২৩-০১-২০
গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে রফিকুল ইসলাম (৬৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজসহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে সুন্দরগঞ্জ-রংপুর সড়কের জামাল হাটনন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসযাত্রী রফিকুল উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ার কুড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাভার্ডভ্যানকে সাইড দিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুন্দরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট নামক স্থানে পৌঁছালে রংপুর থেকে আসা ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসের যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের আরও ১৫ যাত্রী আহত হন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত