শিরোনাম
Passenger Voice | ০৫:৫২ পিএম, ২০১৯-১০-৩১
৩০ অক্টোবর ২০১৯বুধবার সন্ধ্যা ৬.০০ টায় গাবতলী গরুরহাট ক্রসিংয়ে দুরপাল্লার পরিবহন ম্যানেজার ও চালকদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাফিক পশ্চিম বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ জসীম উদ্দীন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক পশ্চিম বিভাগের দারুস সালাম ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহিদুল ইসলাম খানসহ ট্রাফিক পশ্চিম বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।
প্রধান অতিথি পরিবহন ম্যানেজার ও চালকদের উদ্দেশ্যে বলেন, আপনারা রাস্তায় প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালাবেন না এবং গাড়ি গন্তব্যের উদ্দেশ্য রওনা দেয়ার আগে যাত্রীদের উদ্দেশ্য কিছু সচেতনামূলক কথা বলবেন।
তিনি আরও বলেন, শীতে মৌসুমে ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় গাড়ির হেডলাইট জ্বালিয়ে গতি নিয়ন্ত্রন রেখে গাড়ি চালাবেন। যে কোন দূর্ঘটনায় বা বিপদে পড়লে না পালিয়ে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশের সহায়তা নিবেন । গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা এবং ঘুমন্ত অবস্থায় গাড়ি চালনা থেকে বিরত থাকবেন এবং প্রয়োজনে দুজন চালক পর্যায়ক্রমে গাড়ী চালাবেন।
তিনি দুরপাল্লার পরিবহন ম্যানেজারদের উদ্দেশ্য বলেন, দুরপাল্লার গাড়ি ছেড়ে যাওয়ার সময় অবশ্যই চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং চালক সুস্থ আছে কিনা সেটা ভালভাবে দেখে নিবেন।
পরিশেষে তিনি নতুন সড়ক পরিবহণ আইন সম্পর্কে দুরপাল্লার পরিবহন ম্যানেজার ও চালকদেরকে ধারনা দেন ।
সভায় হানিফ পরিবহণ, শ্যামলী পরিবহণ, ডিপজল পরিবহণ, নাবিল পরিবহণ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলসহ অন্যান্য দুরপাল্লার বাসের ৮০ জন ম্যানেজার ও চালক উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত