শিরোনাম
Passenger Voice | ১২:১৫ পিএম, ২০২৩-০১-১৯
দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন। ভোররাত থেকে এর প্রভাব পড়তে শুরু করেছে সড়কে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে যানজটে আটকে থাকা গাড়ির সারি বিমানবন্দর এলাকা থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় ছাড়িয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খিলক্ষেতে যানজটে আটকে আছে আবদুল্লাহপুরগামী যানবাহন। যানজটের কারণে অফিসগামী মানুষজনকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
গাজীপুর পরিবহনের বাসের হেলপার আজম আলী বলেন, ‘ইজতেমাকে কেন্দ্র করে যাত্রীদের চাপ যাচ্ছে আজ।’
উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল বুধবার থেকে দলে দলে মানুষ আসছেন বিশ্ব ইজতেমায়। এর প্রভাব দেখা গেছে সড়কে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত