অগ্রণী ব্যাংক থেকে ২ আনসার সদস্যের লাশ উদ্ধার

Passenger Voice    |    ০১:৪৭ পিএম, ২০২৩-০১-১৮


অগ্রণী ব্যাংক থেকে ২ আনসার সদস্যের লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ বাজার শাখার অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই নিরাপত্তাকর্মীর (আনসার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখা থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ফরিদপুরের তৌহিদুল আলম (২৪) এবং টাঙ্গাইলের রঞ্জু মিয়া (৪০)। তারা দুজনই আনসার সদস্য। অগ্রণী ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা।
 
স্থানীয়রা জানায়, সকালে ব্যাংকের গেইট ভেতর থেকে আটকানো দেখে ব্যাংক কর্তৃপক্ষ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বেলা সাড়ে ১১টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ। এ সময় ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা দুইজনের মরদেহ পাওয়া যায়। তবে নিহতের ঘটনার পেছনের মূল কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

উদ্ধার শেষে পুলিশের পক্ষ বিস্তারিত জানানোর কথা রয়েছে। তবে ব্যাংকের টাকাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।


প্যা/ভ/ম