এসআইবিএলের ১৬ এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু

Passenger Voice    |    ১২:১৭ পিএম, ২০২৩-০১-১৫


এসআইবিএলের ১৬ এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ১৬টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম আউটলেটগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসাইন, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল-আমীন, এসএমই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান। —বিজ্ঞপ্তি

প্যা/ভ/ম