শিরোনাম
Passenger Voice | ০২:১৮ পিএম, ২০২৩-০১-১৩
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার দিনই এখন থেকে বায়োমেট্রিক দেওয়া যাবে। বায়োমেট্রিকের জন্য আর অপেক্ষা করতে হবে না। আগামী ১৭ জানুয়ারি থেকে রাজধানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) যেকোনো সার্কেলে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক দেওয়া যাবে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ ঢাকা বিভাগ পরিচালকের (ইঞ্জিঃ) কার্যালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১৭ জানুয়ারি থেকে বিআরটিএ, ঢাকা মেট্রো-১ সার্কেল (পরীক্ষা কেন্দ্র জোয়ার-সাহারা), ঢাকা মেট্রো-২ সার্কেল (পরীক্ষা কেন্দ্র- ইকুরিয়া), ঢাকা মেট্রো-৩ সার্কেল (পরীক্ষা কেন্দ্র- দিয়াবাড়ী, উত্তরা) ও ঢাকা জেলা সার্কেলের (পরীক্ষা কেন্দ্র- ইকুরিয়া) ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সুবিধার্থে উল্লেখিত সার্কেলের প্রার্থীদেরকে তাদের লার্নারে উল্লেখিত কাগজপত্রাদিসহ স্ব-স্ব পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত