শিরোনাম
Passenger Voice | ০৫:৫১ পিএম, ২০১৯-১০-৩১
রাজধানীতে ফুটওভারব্রীজ ব্যবহার না করে সড়ক দিয়ে রাস্তা পারাপারকারী পথচারীদেরকে সচেতন করার লক্ষ্যে এক ঘন্টাব্যাপী ট্রাফিক কাউন্সিলিং এর আয়োজন করে ডিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগ।
আজ (৩০ অক্টোবর, ২০১৯) সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশান ট্রাফিক জোনের কাকলী ট্রাফিক পুলিশ বক্সে এ আয়োজন করা হয়।
উক্ত ট্রাফিক কাউন্সিলিং-এ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ কর্তৃক প্রকাশিত ট্রাফিক গাইড বুক সম্পের্কে ধারনা দেওয়া হয়। ট্রাফিক কাউন্সিলিং-এ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
এ সময় প্রবীর কুমার রায় বক্তব্যে উল্লেখ করেন যে, পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার, জেব্রা ক্রসিং ব্যবহার, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যানযট নিরসন করার লক্ষ্যেই পথচারীদের দিনের পাশাপাশি সন্ধ্যাকালীন এক ঘন্টাব্যাপী ট্রাফিক কাউন্সিলিং এর আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
আয়োজিত কাউন্সিলিং এ ট্রাফিক উত্তর বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রায় ৫০ জন পথচারী উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত