বাংলাদেশ ব্যাংকের সাথে রূপালী ব্যাংকের চুক্তি সই

Passenger Voice    |    ১১:২৬ এএম, ২০২৩-০১-১০


বাংলাদেশ ব্যাংকের সাথে রূপালী ব্যাংকের চুক্তি সই

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে রূপালী ব্যাংক। গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে রূপালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্যা/ভ/ম