শিরোনাম
Passenger Voice | ১০:৩৭ এএম, ২০২৩-০১-১০
দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে মার্কেন্টাইল ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, মার্কেন্টাইল ব্যাংকের কৃষিঋণ বিভাগের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত