শিরোনাম
Passenger Voice | ০১:২৪ পিএম, ২০২৩-০১-০৮
কুমিল্লায় কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ শেষে ফেলে দেওয়া হয়। তার মায়ের মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তিন যুবককে শনিবার বিচারক কারাগারে প্রেরণ করেছেন।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাইন্না শিকারপুর গ্রামের মনির হোসেনের ছেলে রাকিব হোসেন (২০), চৌধুরী খোলা গ্রামের হাবিব উল্লার ছেলে মুক্তার হোসেন (২৮) ও রাজার খোলা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২৭)।
পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার বাজার সংলগ্ন পরিহলপাড়া এলাকার একটি কবরস্থান থেকে মুমূর্ষু অবস্থায় ১৬ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরী জানায়, তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকায়। তাকে একটি মাইক্রোবাসে তুলে তিনজন অজ্ঞাতনামা লোক বিভিন্ন স্থানে ঘুরে এক পর্যায়ে ধর্ষণ করে। পরে পরিহলপাড়া এলাকায় ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, শুক্রবার রাতে জেলার সদর দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে ৩ আসামিকে আটক করা হয়। গ্রেফতার ৩ আসামিকে গতকাল বিকালে কুমিল্লার আদালতে হাজির করলে তারা ধর্ষণের কথা শিকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত