শিরোনাম
Passenger Voice | ১০:৪২ এএম, ২০২৩-০১-০৭
পাবনার ঈশ্বরদীতে মামুন হোসেন (২৪) নামের এক রিকশাচালককে গুলি করে হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি কামাল উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।
কামাল উদ্দিন ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও কাউন্সিলর। গ্রেপ্তার অপর আসামি হলেন একই মহল্লার জামাল উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (২৪)।
তৌহিদুল মবিন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে মামুন হত্যা মামলার এক নম্বর আসামি কামাল উদ্দিন ও তিন নম্বর আসামি হৃদয় হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, গত বুধবার (৪ জানুয়ারি) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে চার জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে মামলা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত