শিরোনাম
Passenger Voice | ০১:২০ পিএম, ২০২৩-০১-০৬
চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা জানান, বড়পোল মোড়ে একটি ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। এখানে ইস্টার্ন ব্যাংকের একটি শাখা রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত