শিরোনাম
Passenger Voice | ১১:৫১ এএম, ২০২৩-০১-০৬
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান পাঠাও বাইকযোগে নিজের বিদায়ী ডিনারে যোগ দিয়েছেন। সময় মতো ডিনারে যোগ দিতে নিজের গাড়িতে না গিয়ে পাঠাও বাইকে চড়েছেন তিনি। বৃহস্পতিবার ( ৫ জানুয়ারি) টুইটারে তিনি এ তথ্য জানিয়েছেন।
টুইটারে একটি ভিডিও পোস্টও করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে রাজধানীর ব্যস্ততম গুলশান এলাকায় বাইকে চড়ছেন তিনি।
তুরস্কের রাষ্ট্রদূত টুইটারে বলেন, আপনার নিজের বিদায়ী ডিনারে ঢাকার ট্রাফিক জ্যামের কারণে ৪৫ মিনিট দেরি হওয়ার ঝুঁকি থাকলে আপনি এটিই করেন। আপনি সময়মতো পৌঁছাতে পাঠাও বাইকে একটি কল করবেন। এতে বিনামূল্যে হেলমেট পরিষেবাও পাবেন।
সূত্র জানায়, ঢাকা থেকে বিদায় নিচ্ছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত