শিরোনাম
Passenger Voice | ০১:৩৭ পিএম, ২০২৩-০১-০৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে মিনি ট্রাকের চাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভোরে কাশিয়ানী-বোয়ালমারী সড়কের কাশিয়ানী উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।,
কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলম জানান, ভোরে অজ্ঞাত ওই নারী খায়েরহাট বেলতলা এলাকায় কাশিয়ানী-বোয়ালমারী সড়ক পার হচ্ছিলেন। এ সময় ফরিদপুরের বোয়ালমারীগামী একটি মিনি ট্রাক ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ,
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত