শিরোনাম
Passenger Voice | ১০:৩৯ এএম, ২০২৩-০১-০৪
উত্তরা মোটর্স লিমিটেড বাজারে নিয়ে এলো সম্পূর্ণ নতুন হট অ্যান্ড টেকি সুজুকি ব্রেজা। সিটি-ব্রেড SUV গাড়িটিতে রয়েছে ইলেকট্রিক সানরুফের সাথে আরো নতুন বৈশিষ্ট্য যেমন হেড আপ ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা এবং ৬টি এয়ারব্যাগ।
উত্তরা মোটর্স লিমিটেডের পরিচালক জনাব নাঈমুর রহমান এবং সুজুকি কার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব চিরঞ্জীব রায় যৌথভাবে ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন সুজুকি ব্রেজা গাড়ির বাজারজাতকরণের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট হাউজ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সুজুকি গাড়ির মালিকরাসহ ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ নতুন সুজুকি ব্রেজা গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে নাঈমুর রহমান বলেন, বাংলাদেশে প্রশস্ত এবং প্রিমিয়াম গাড়ির যথেষ্ট চাহিদা রয়েছে এবং ক্রেতাদের সন্তোষজনক চাহিদা মেটাতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। হট অ্যান্ড টেকি সুজুকি ব্রেজাতে রয়েছে ২০টিরও অধিক হাই-টেকসহ একগুচ্ছ নিরাপত্তা বৈশিষ্ট্য যা আপনার শহুরে অ্যাডভেঞ্চারে আনন্দ রাখতে সাহায্য করে। সম্পূর্ণ নতুন সুজুকি ব্রেজার গঠনশৈলী, স্বাচ্ছন্দ্য, কর্মক্ষমতা এবং নিরাপত্তার একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখে।
সুজুকি ব্রেজা স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ১.৫ লিটার কে-সিরিজ ডুয়েল জেট, ডুয়েল ভিভিটি পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত যা অসাধারণ গতি এবং জ্বালানি সাশ্রয়ী নিশ্চিত করে। বৈশিষ্ট্যসমূহ বিস্তারিতভাবে জানতে www.suzukicar.com.bd ওয়েব সাইটটি চালু রয়েছে।
সম্পূর্ণ নতুন সুজুকি ব্রেজা গাড়িটি সিঙ্গেল টোন ও ডুয়েল টোনসহ ৭টি ভিন্ন রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। গাড়িটির মূল্য ৩৫ লাখ টাকা থেকে শুরু। গাড়ির মসৃণ কর্মক্ষমতা নিশ্চিত করতে উত্তরা মোটর্স গ্রাহকদের জন্য ৩ বছর বা ৫৫,০০০ কি.মি সুজুকি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিসহ ১২টি ফ্রি সার্ভিসের নিশ্চয়তা দিচ্ছে। গ্রাহকরা খুব সহজেই আর্থিক প্রতিষ্ঠান থেকে অটো লোনের সুবিধাও পাবে।
উত্তরা মোটর্স ৮০ দশকের শুরু থেকে সুজুকি গাড়ি বিক্রয় করে আসছে এবং এ পর্যন্ত সারা দেশে ৫০,০০০ এর বেশী সুজুকি গাড়ি রয়েছে। বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স বিক্রয়ত্তোর সেবায় বদ্ধপরিকর, সারা বাংলাদেশে নিজস্ব ১১টি শাখা অফিস ও ৮টি সার্ভিস সেন্টারের মাধ্যমে দেশব্যাপী সুজুকি গাড়ির সেবা দিয়ে আসছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত