শিরোনাম
Passenger Voice | ০১:৩১ পিএম, ২০২৩-০১-০৩
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী খুররম আহমেদ। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭০তম সভায় সবার সম্মতিতে তিনি এ পদের জন্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৯ জুলাই থেকে ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কাজী খুররম আহমেদ। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের অডিট কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত পারডিউ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও বিজনেস ম্যানেজমেন্টে ২০০৪ সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন কাজী খুররম। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের একজন সম্মানিত ফেলো এবং বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়া প্রজাতন্ত্রের অনারারি কনসাল। এর আগে তিনি এফবিসিসিআইয়ের আন্তর্জাতিকবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজী খুররম অ্যামাজন ডট কমের ২০১৭ সালের সর্বাধিক বিক্রীত বই ‘দ্য ডার্ক সায়েন্স অব লজিক্যাল ফ্যালাসিস’-এর লেখক। বইটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিলেবাসে অন্তর্ভুক্ত। ২০১০ সালে তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘লিডিং প্রফেশনালস অব দ্য ওয়ার্ল্ড’ স্বীকৃতি অর্জন করেন এবং আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট তাকে ‘ম্যান অব দ্য ইয়ার’ ঘোষণা করে। তিনি ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ডিরেক্টর, আহমেদ অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এবং ইএমএক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সক্রিয় সদস্য এবং মেলভিন জোনস ফেলো। —বিজ্ঞপ্তি
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত