শিরোনাম
Akter Hossain.mirsarai correspondent | ০১:০৪ পিএম, ২০২৩-০১-০২
আকতার হোসেনঃ মিরসরাইয়ের বেবী টেক্সী ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (২৪১১)'র আওতাধীন বারইয়ারহাট টু করেরহাট রুটের বারইয়ারহাট থেকে হিঙ্গুলী পর্যন্ত অঘোষিত এবং সংগঠনের নির্দেশনা ব্যতিত ১০ টাকার পরিবর্তে ১৩ টাকা ভাড়া আদায়ের বিরুদ্ধে স্থানীয় জনতা গতকাল রবিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার হিঙ্গুলী বাজারে আধঘন্টা পর্যন্ত প্রতিবাদ জানিয়ে সিএনজি অটোরিকশা চালকদের সতর্ক করে।
দীর্ঘদিন যাবৎ এই রুটে বাড়তি ভাড়া আদায় নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে, অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটছে।

সমাজকর্মী শাহাদাত হোসেন ভূইয়া বলেন, সাংগঠনিক ঘোষণা ও নির্দেশনা ছাড়া মনগড়া বাড়তি ভাড়া আদায় করা সম্পূর্ণ অন্যায় আর এজন্যই এই প্রতিবাদ।
স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার প্রচার সম্পাদক মোঃ ফারুক জানান, ১৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য সিএনজি সমিতির সম্মেলনে এখানে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে এরকম কোন নির্দেশনা দেওয়া হয়নি তবুও বেশির ভাগ চালক সেটা নিচ্ছে।
হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলেন, সংগঠনের সিদ্ধান্ত ও নোটিশ ব্যতিত বারইয়ারহাট টু হিঙ্গুলী রুটে (১০ টাকার স্থলে ১৩ টাকা) মনগড়া বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে যেটা নিয়ে রবিবার দুপুরে সড়কে প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বাড়তি ভাড়া আদায়কারী চালকদের সতর্ক করে এবং সংগঠনের নেতারা এবিষয়ে বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে সড়ক থেকে উঠে আসে।

এবিষয়ে জানতে চাইলে বেবি টেক্সি ও সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (২৪১১)'র সাধারণ সম্পাদক মহিউদ্দিন জানান, করেরহাট টু বারইয়াহাট রুটে ১৫ টাকার স্থলে ১৮ টাকা ভাড়া আদায়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কিন্তু বারইয়ারহাট থেকে হিঙ্গুলী পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তবুও এটা নিয়ে সংগঠনে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের রাজকুমার কমিউনিটি সেন্টারে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (২৪১১) এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐসময়
ন্যায্য ভাড়া নির্ধারণ, মহাসড়কের বাইপাস ব্যবহার, পুলিশি ও বিভিন্ন হয়রানি বন্ধ করতে সমাবেশ থেকে অনুরোধ করেছে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত