শিরোনাম
Passenger Voice | ১২:৪৯ পিএম, ২০২৩-০১-০২
গত ২৮ ডিসেম্বর উদ্বোধন হয় দেশের বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল পরিসেবা। উদ্বোধনের পর প্রথম কয়েক দিন উপচে পড়া ভিড় থাকলেও আজ সোমবার, পঞ্চম দিনে মেট্রোরেলে যাত্রীদের ভিড় তুলনামূলক কম দেখা গেছে।
আগের মতো নেই দীর্ঘ লাইন। স্টেশনে এসে মাত্র দুই-তিন মিনিটেই কাটা যাচ্ছে টিকিট।
সোমবার সকালে আগারগাঁও স্টেশনে দেখা যায়, টিকিট বিক্রির মেশিনগুলো কখনও ফাঁকা, কখনোওদুই-একজনের লাইন তৈরি হচ্ছে। আবার কখনও ১০-১২ জনকে টিকিটের লাইনে থাকতেও দেখা গেছে।
যাত্রীরা জানান, অন্যদিনের তুলনায় ভিড় অনেক কম। টিকিট কাটা যাচ্ছে দুই-তিন মিনিটেই।
গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরদিন ২৯ ডিসেম্বর থেকে সীমিত আকারে চলাচল শুরু করে মেট্রোরেল। সাধারণ মানুষের মনে এই দ্রুতযানকে ঘিরে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশন থাকলেও আপাতত অন্য কোনও স্টেশনে থামছে না ট্রেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত