শিরোনাম
Passenger Voice | ১০:৪৮ এএম, ২০২২-১২-৩১
ঝুঁকি ব্যবস্থাপনা, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভার্চুয়াল এ সভার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া। সভার মুখ্য আলোচক ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক, ক্যামেলকো ও সিআরও কবীর আহমেদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ। অন্য আলোচকদের মধ্যে ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান সিরাজুল আমিন আহমেদ, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো. আবু মোশাহীদ, এএমএল ও সিএফটি বিভাগের মো. লিমন শিকদার। —বিজ্ঞপ্তি
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত