শিরোনাম
Passenger Voice | ০৪:৪২ পিএম, ২০২২-১২-৩০
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে ডাকবাংলা মোড়ে সড়ক দুর্ঘটনায় আহতের পর শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাফিন হোসেন ফতুল্লার পুলিশ লাইনস এলাকার মনিরা গার্মেন্টস গলির আমেরিকা প্রবাসী আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, পেছন থেকে আসা একটি অটোরিকশা রাফিনকে বহনকারী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় রাফিন হোসেন অটোরিকশা থেকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের পেছনের চাকায় চাপা পড়েন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাফিনের স্বজনরা জানান, রাফিন হোসেন থান কাপড়ের ব্যবসা করতের। গলাচিপা রেললাইন সংলগ্ন এলাকায় তার কাপড়ের ব্যবসা রয়েছে। রাফিন হোসেন ৬ মাস আগে বিয়ে করেন। এখনো তার স্ত্রীকে তুলে আনা হয়নি। তার বাবা আমেরিকা প্রবাসী। শনিবার আমেরিকা থেকে নিহতের বাবা দেশে ফিরে এলে দাফন করা হবে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত