শিরোনাম
Passenger Voice | ০৩:১৩ পিএম, ২০২২-১২-৩০
সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহরে তিন ঘণ্টার গণ-অবস্থানের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আজ শুক্রবার সকালে গণমিছিলপূর্ব সমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘রাজবন্দিদের মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বন্দি বেগম খালেদা জিয়া, ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, প্রতীম দাসসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী ১১ জানুয়ারি ১০ বিভাগে প্রতিবাদী গণ-অবস্থান আমরা করব। সেটি ১১ তারিখ সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত।
ঢাকায় আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ-অবস্থান কর্মসূচি করব। ’
আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিলের আগে গণতন্ত্র মঞ্চের সমাবেশ হয়। সমাবেশে কালো কাপড়ে বড় ব্যানারে ‘নিশিরাতে ভোট ডাকাতির ৪ বছর : ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও শাসনব্যবস্থার পরিবর্তনে ঐক্যবদ্ধ হোন : সমাবেশ ও গণমিছিল’ লেখা ছিল।
গণতন্ত্র মঞ্চের ৭ দলের কয়েক শ নেতা-কর্মী এই সমাবেশ ও গণমিছিলে অংশ নেন। সমাবেশের পর গণমিছিলটি পল্টন মোড়, বিজয়নগর সড়ক হয়ে কাকরাইলের নাইটিংগেল মোড়ে এসে শেষ হয়।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত